সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:০৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের আকাশসীমা জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন আটকে গেছে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়াম পরিবহনে বিলম্ব হয়েছে। ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসতে পারেনি। বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুরের জন্য ইউরেনিয়াম বহনকারী বিমানটির ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু […]

পাকিস্তানের আকাশসীমা জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন আটকে গেছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়াম পরিবহনে বিলম্ব হয়েছে। ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুরের জন্য ইউরেনিয়াম বহনকারী বিমানটির ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি আসতে পারেনি। তবে পাকিস্তান ঠিক কী কারণে অনুমতি দেয়নি, তা এখনও পরিষ্কার নয় বলে জানান তিনি।

মন্ত্রী জানান, ইউরেনিয়াম পৌঁছানোর জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম গ্রহণের জন্য বিমানবন্দরে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা আকাশসীমা-সংক্রান্ত জটিলতার কথা জানালে চালান পাঠানো সম্ভব হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সহযোগিতায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন প্রকল্পটিতে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ইউনিট রয়েছে। দুটি ইউনিট মিলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এর আগে রাশিয়ার নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে উৎপাদিত ১৬৪টি ফুয়েল অ্যাসেম্বলি ২০২৩ সালের অক্টোবরে রূপপুর প্রকল্পে পৌঁছেছিল। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে সেগুলো রুশ কার্গো বিমানে করে সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ