সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:৫৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় করা মামলায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মিজানুর রহমান (৫৯) কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডিবির গুলশান বিভাগের একটি দল ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার […]

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় করা মামলায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মিজানুর রহমান (৫৯) কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডিবির গুলশান বিভাগের একটি দল ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। ডিবি সূত্র জানিয়েছে, এমপি আব্দুল গফুরের বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সংসদ সদস্য নিজেও বাসায় ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমানকে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলাটি রোববার (২৭ সেপ্টেম্বর) দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

এর আগে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে অনাধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে মামলার তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ