সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

Main Strem
১:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যের চার দেশে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা, চালু হটলাইন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় তেহরানের পালটা আক্রমণের ফলে গোটা অঞ্চলে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পৃথকভাবে সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু […]

মধ্যপ্রাচ্যের চার দেশে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা, চালু হটলাইন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় তেহরানের পালটা আক্রমণের ফলে গোটা অঞ্চলে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পৃথকভাবে সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলার পাশাপাশি নিজ নিজ বাসস্থান বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সঙ্গে সবসময় নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি সামগ্রী রাখার প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ করা হয়েছে।

কাতারের প্রচলিত আইন ও সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের ছবি বা ভিডিও প্রকাশ করা কাতারের আইনের পরিপন্থি। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক, সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

এছাড়া আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও প্রায় একই ধরনের সতর্কতা জারি করেছে। খোলা আকাশের নিচে অবস্থান, বড় ধরনের জনসমাগম এবং জামায়াতে অংশগ্রহণ এড়িয়ে চলতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর

কাতার
হটলাইন: +৯৭৪ ৩৩৬৬ ২০০০
ইমেইল: mission.doha@mofa.gov.bd

বাহরাইন
হটলাইন: +৯৭৩ ৩৩৩৭ ৫১৫৫
ইমেইল: mission.manama@mofa.gov.bd

সংযুক্ত আরব আমিরাত
হটলাইন: +৯৭১ ২৪৪৬ ৫১০০
ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd

ইরাক
হটলাইন: +৯৬৪ ৭৮২৭ ৮৮৩৬ ৮০
ইমেইল: mission.baghdad@mofa.gov.bd

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ