ইয়েমেনে নতুন করে সামরিক সংঘাতে নিহত ও আহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। সংঘাতের পাশাপাশি ওষুধ, জ্বালানি ও পানির সংকটে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা চাপে পড়েছে। বিশেষ করে তাইজ প্রদেশে ত্রাণ ও জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে...